উদ্বুদ্ধকরণ ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে গত বুধবার কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থী, ৩৬ জন কৃষক ও কিষানিদের উদ্বুদ্ধকরণমূলক এক ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই ভ্রমণ অনুষ্ঠিত হয়। পরে একাডেমি সভাকক্ষে পল্লী উন্নয়ন একাডেমির কার্যক্রম ও লক্ষ্যবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচনা করেন পল্লী উন্নয়ন একাডেমির উপপরিচালক (প্রশাসন) খালিদ আওরঙ্গজেব। কর্মশালায় রানীনগর কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ এস এম গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবদুল আজিজ। এ ছাড়া উপস্থিত ছিলেন তিতুমীর হোসেন, মেহেদী হাসান, বশির আহমেদ প্রমুখ।