উদ্বুদ্ধকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনায় গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ ও কোরবানির জন্য সুস্থ পশু সরবরাহ নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও পশু সম্পদ কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও আহমেদ জামিল। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ খন্দকার প্রমুখ। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|