প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের কালিয়া ইউনিয়ন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে কালিয়া ইউনিয়ন সমাজের সভাপ্রধান ছালেহা বেগমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক প্রদীপ লস্কর, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক শামীমা আক্তার প্রমুখ।