উদ্বুদ্ধকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় যুবদের উদ্বুদ্ধ করতে গতকাল রোববার একটি সভা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ জেলা শাখার ‘আমি এক এবং অনেক’ প্রকল্প এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার। সংগঠনের জেলা ব্যবস্থাপক আলী আমজাদ খান এতে সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান আফজালুর রহমান ভূঁইয়া, প্রকল্পের সমন্বয়কারী ইসরাত পারভীন প্রমুখ। বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রাখতে তরুণ সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।