উদ্বুদ্ধকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার জন্য শিক্ষার্থীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই সভা হয়। ‘সেক্রেড হার্ট’ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সানোয়ার খান ও মহিবুল্লাহ সৌরভ, কলেজশিক্ষক মিজানুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষে মো. হাবিব, মো. ফয়সাল, নূরে আলম প্রমুখ। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি