উদ্বুদ্ধকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ফুলদহ গ্রামে গতকাল বুধবার ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে আমের মুকুলে পোকা দমনে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। সকাল ১০টার দিকে গ্রামটির শহীদ মীরের বাড়ির আঙিনায় তাঁর সভাপতিত্বে এ সভা হয়। এতে আমচাষিদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম নিজাম উদ্দিন। আরও বক্তব্য দেন ব্র্যাকের কর্মসূচি সংগঠক মর্জিনা আক্তার, ইউপি সদস্য বাদল মিয়া, শিক্ষক আজিম উদ্দিন, কৃষক রমজান আলী প্রমুখ। এতে শতাধিক আমচাষি অংশ নেন। আমচাষি রাহেলা বেগম বলেন, ‘পরামর্শ পাইয়া বালাই হইল। এহন আর চিন্তা করন লাগব না।’ ব্র্যাকের কর্মসূচি সংগঠক মর্জিনা আক্তার বলেন, আমচাষিদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।