উদ্বৃত্ত পাঠ্যবই নিয়ে শিক্ষা অফিস বেকায়দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছয় হাজার ৯৬৯ সেট প্রাথমিক স্তরের পাঠ্যবই সংরক্ষণের অভাবে উপজেলা শিক্ষা অফিস বেকায়দায় পড়েছে।উপজেলা শিক্ষা অফিস জানায়, ২৭ হাজার ৪৫৫ জন শিক্ষার্থীর পাঠ্যবইয়ের চাহিদা দেওয়া থাকলেও ২৬ হাজার ৮০২ জন শিক্ষার্থীকে এক লাখ ১৮ হাজার ৪৪ সেট বই দেওয়া হয়েছে। বিতরণ শেষে ৬৫৩ জন শিক্ষার্থীর ছয় হাজার ৯৬৯ সেট বই উদ্বৃত্ত আছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছিরউদ্দিন বলেন, সংরক্ষণব্যবস্থা না থাকায় উদ্বৃত্ত বইগুলো অফিসের একটি পরিত্যক্ত কক্ষে স্তূপ করে রাখা হয়েছে। সেই কক্ষে আলো-বাতাস না ঢোকায় বইগুলো নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলা অফিসকে বারবার অবগত করা সত্ত্বেও তারা বইগুলো সংরক্ষণ বা স্থানান্তরের ব্যবস্থা করেনি।