উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের চৌমোহনায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমিনের সভাপতিত্বে এক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় আলোচনা করেন রজত বিশ্বাস, এখলাছুর রহমান, সোহেল আহমেদ, মোস্তফা কামাল, তারেশ বিশ্বাস সুমন, বিল্লাল উদ্দিন সরকার, কিছমত মিয়া, বিপ্লব মাদ্রাজী পাশী ও রহুল আমিন।