উদ্বেগ-উৎকণ্ঠায় বুদ্ধিজীবী দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শুক্রবার জামায়াত-শিবিরের তাণ্ডবের পর গতকাল শনিবার একরকম সাদামাটাভাবে এই দিবস পালন করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল করিম দুলাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেক্টর কমান্ডারস ফোরাম বগুড়া জেলার সভাপতি মাসুদার রহমান বলেন, জামায়াত-শিবিরের সহিংসতার কারণে এবারের বুদ্ধিজীবী দিবসে মানুষের অংশগ্রহণ কম।