উদ্বেগ ও নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ, ধর্ষণের পর আত্মহত্যা, ধর্ষণের পর মাদ্রাসাছাত্রীকে হত্যা, বেড়াতে এসে কলেজছাত্রী ধর্ষণের শিকারসহ বিভিন্ন ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ঢাকা মহানগরসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতার এ ধরনের ঘটনায় ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি উদ্বেগ, বিস্ময়, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে কমিটির পক্ষ থেকে সহিংসতা প্রতিরোধ ও পুনরাবৃত্তি রোধের দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।