প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের করমজল প্রজননকেন্দ্র থেকে কুমিরছানা মৃত্যুর ঘটনার প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ। গতকাল সংগঠনের আহ্বায়ক কুদরত-ই-খুদা ও সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, প্রজননকেন্দ্রটি থেকে কুমিরছানা উধাও ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি চিতাবিড়ালকে দায়ী করেছে। এ নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ জন্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন প্রয়োজন।