উদ্বেগজনক হারে ধর্ষণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, গত ছয় মাসে বাংলাদেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে পরিষদ গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এই সময়ে মোট ২ হাজার ৭৯ নারী নির্যাতনের শিকার হয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, গত ছয় মাসে ৪৯২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এঁদের মধ্যে ৯৯ জন গণধর্ষণের শিকার হন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৬ জনকে। এ সময়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৬৩ জনকে, শ্লীলতাহানির শিকার হয়েছেন ৪৫ জন এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১৩ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ১৫৬ জন গত ছয় মাসে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, ৭৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ছয় মাসে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৯৭ জন নারীকে।