উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে দেড় কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ও স্থানীয় সাংসদ আনিসুল হক। এ উপলক্ষে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা হয়। বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, আবদুল লতিফ মাস্টার, দুলু মিয়া প্রমুখ। এ দেড় কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধন করায় ১০৫ জন গ্রাহক নতুন করে বিদ্যুৎ লাইন পেয়েছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি