প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার উদ্বোধন করা হচ্ছে তায়কোয়ানদো প্রশিক্ষণ কেন্দ্র। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন (কোইকা) এজেন্সির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শরীরচর্চা কেন্দ্রে এটির উদ্বোধন হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান। তিনি জানান, এটাই হবে বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক মানের তায়কোয়ানদো প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত কোইকার প্রতিনিধি কিম বক-হি, তায়কোয়ানদো কোচ কিম ইল উং প্রমুখ।