উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধন হবে আগামী রোববার। এতে দেশ-বিদেশের বিভিন্ন মঠ ও মিশনের ৭০ জন মহারাজ ও ব্রহ্মচারী অংশ নেবেন। নগরের আসকারদিঘির পাড়ে আশ্রমের নবনির্মিত এই মন্দির উদ্বোধন করবেন ভারতের বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের জ্যেষ্ঠ সহসভাপতি শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ। গতকাল আশ্রম প্রাঙ্গণে এক সংবাদ
সম্মেলনে সেবাশ্রমের সম্পাদক মহারাজ স্বামী শক্তিনাথানন্দ বলেন, উদ্বোধন উপলক্ষে শনিবার থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবাশ্রম প্রাঙ্গণ এবং নগরের জে এম সেন হলে এসব অনুষ্ঠান হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, সংগীতানুষ্ঠান। সংবাদ সম্মেলনে আশ্রমের সভাপতি গুরুপদ পালিত, সাংবাদিক অরুণ দাশগুপ্ত উপস্থিত ছিলেন।