উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার ৩২টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বঙ্গবন্ধু কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ফসিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, পল্লী বিদ্যুতের বাগমারা এলাকার পরিচালক নান্নু।