উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ডায়াবেটিক হাসপাতালে ফাতেমা এলাম মা ও শিশু বিভাগের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা ও শিশু বিভাগের ভবন নির্মাণে অর্থ সহায়তাকারী ব্যবসায়ী মো. সামশুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম। হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক মাহতাব উদ্দিন হাসান।