উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর পৌরসভার নবনির্মিত পৌর ভবন গতকাল রোববার উদ্বোধন করা হয়েছে। ভবনটি উদ্বোধন করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান। এ উপলক্ষে পৌর ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র হুমায়ুন কবীর। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার আলী, পুলিশ সুপার মেহেদুল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সাবেক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া প্রমুখ। পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী খোরশেদ আলম জানান, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নতুন এ ভবন নির্মাণ করা হয়।