প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের ১২০৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুরে স্থানীয় সাংসদ আমির হোসেন ওই শাখার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার মহাব্যবস্থাপক আবদুল মতিন। বক্তব্য দেন সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল হক, উপব্যবস্থাপনা পরিচালক খোরশেদ হোসেন, তিতাসের শাখা ব্যবস্থাপক মো. আলা উদ্দিন প্রমুখ।