উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া অর্থের বিভিন্ন আয়বর্ধনমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের বাংদাহ ও গাভায় ঘেরে মাছ অবমুক্ত করে এ প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি আরও তিনটি প্রকল্প পরিদর্শন করেন। উদ্বোধনের পর সাতক্ষীরা সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর খানা জরিপ প্রকাশ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদী।