উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে নারীদের নিয়ে ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় উপজেলা শহরের রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ১৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। প্রধান অতিথি হিসেবে গত রোববার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, প্রকল্প সমন্বয়কারী শহিদুল ইসলাম, প্রশিক্ষক জুনেদ আহমদ, হাবিবুর রহমান, সংগঠক ছাদেক আলী।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি