উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের অমরখানা গ্রামে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। গ্রামটিকে বিদ্যুৎ সুবিধায় আনার জন্য ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে। গ্রামের ৭১টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান এ কার্যক্রমের উদ্বোধন করেন। অমরখানা মসজিদ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পঞ্চগড় অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত ও জেলা জাসদ সভাপতি আবদুল মজিদ বক্তৃতা করেন।