উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবার লক্ষ্মীপুর গ্রামে গতকাল বুধবার বিকেলে সাড়ে তিন কিলোমিটার বিদ্যুতের লাইন উদ্বোধন করা হয়েছে।
লক্ষ্মীপুর শহীদ সমাধির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. ফরিদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা এম জি হাক্কানী, এম এ জাহের, অধ্যক্ষ আকরাম খান প্রমুখ।