উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর পাবলিক লাইব্রেরির চারতলা ভবন গত সোমবার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ লালপুরের ছয় রাস্তা মোড়ে অবস্থিত লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন। আধুনিক স্থাপত্যকলায় নির্মিত এ ভবনে পাঠকক্ষ, সেমিনারকক্ষ, কার্যালয় ও গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। বেসরকারি উদ্যোগে ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ছাড়াও পুলিশ সুপার আলমগীর কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।