উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঞ্চল্যকর মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে মানিকগঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তৃতীয় তলায় কার্যালয়টি উদ্বোধন করেন সিআইডির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা সিআইডির এএসপি আবদুল কাদিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিআইডির জেলা ইউনিটে একজন এএসপি, একজন ওসি, তিনজন এসআই, তিনজন এএসআই ও চারজন কনস্টেবল কর্মরত রয়েছেন।