প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জলঢাকা পেট্রল পাম্প এলাকায় নবনির্মিত ওই ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে ইউএনও হাসান হাবিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেকুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস, জলঢাকা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী প্রমুখ।