উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবার ২৩৩টি পরিবারের বাড়িতে নতুন করে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যুতের ওই লাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ উপলক্ষে কসবা পৌর এলাকার পানাইয়ারপাড় গ্রামের ঈদগাহ মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ম মুকবুল হোসেন বলেন, আড়াই কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|