উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা আধুনিক কমপ্লেক্স ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রকৌশল বিভাগ ভবনটি নির্মাণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একরামুল আলম, গুরুদাসপুরের ইউএনও ইয়াসমিন আক্তার ও উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম। পরে প্রধান অতিথি উপজেলা কমপ্লেক্স ভবনের নামফলক উন্মোচন করেন।