প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর মহিলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল-সংবলিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী এর উদ্বোধন করেন। এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ক্ষিতীশ চন্দ্র রায়, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর আকতার হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আফতার হোসেন মিয়া উপস্থিত ছিলেন।