উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের কাশেশ্বর গ্রামে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। গ্রামটিকে বিদ্যুৎ-সুবিধায় আনার জন্য ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি ৮৫ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে। গতকাল বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে বারপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নাজিমউদ্দিন আহমদ প্রধান। বক্তব্য দেন বাসুদেব দত্ত, আনোয়ার সাদাত, আবদুল মজিদ, আবদুস সাত্তার ও মোবারক হোসেন।