প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান। আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান একরামুল বারী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এম এ আজিজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বুলবুল আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী, বশির উদ্দীন প্রমুখ।