উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার রাতে ভাবনা সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন করা হয়েছে। বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর পরিচিতি সভা হয়। একাডেমি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফয়েজুল কবীর তালুকদার। এ সময় অন্যদের মধ্যে কাউন্সিলর মোশারফ হোসেন, ভাবনা সাংস্কৃতিক একাডেমীর উপদেষ্টা এস এম খুররম আজাদ, সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম বলেন, তরুণ সমাজ যাতে বিপথগামী না হয় সে জন্য সংস্কৃতি দল গঠন করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি|