উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুর্যোগ-দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে প্রয়োজন জনসচেতনতা ও প্রশিক্ষণ’ স্লোগানে বগুড়ার শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেছেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্টেশন কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সামছুন্নাহার শিউলি প্রমুখ।