উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম মিয়া, গণমাধ্যমকর্মী মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌরসভার প্রতিটি সড়কে নিজস্ব পরিবহনে সাইরেন বাজিয়ে লোকজনকে সচেতন করেন।