উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত সোমবার বিকেলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এবারের স্লোগান ‘মাদকের বিরুদ্ধে ফুটবল’। গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। আরও বক্তব্য দেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল, ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। উদ্বোধনী খেলায় চৌদ্দগ্রাম উপজেলা তিতাস উপজেলাকে হারায়।