উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দ্বিতল একাডেমিক ভবনটি উদ্বোধন করা হয়েছে। সরকারের ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত কলেজসমূহের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। গতকাল মঙ্গলবার স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অধ্যক্ষ মো. মাহবুব আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ আকন্দ, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।