প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল রোববার বিকেলে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির বহুতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বেলা তিনটায় শহরের একটি রেস্তোরাঁয় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফকির আবদুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক আকবর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম প্রমুখ।