উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর হাটে গত সোমবার সন্ধ্যায় টিনের নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ৫৭ লাখ ৮১৭ টাকা ব্যয়ে এসব ঘর নির্মাণ করবে। নির্মাণকাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ মো. আবুল কালাম। এ উপলক্ষে হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন লোকমানপুর বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়েজ মাহমুদ, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. কুদ্দুস, উপজেলা কৃষক লীগের সভাপতি মেহেদী হাসান।