প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের জন্য একটি বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম শহীদ। পরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশ হয়। এতে বক্তব্য দেন চেয়ারম্যান গোলাম শহীদ, দাতা সংস্থা সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হানিফ, মুক্তিযোদ্ধা মান্নান মণ্ডল, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাঘাটা বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম প্রমুখ।