প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবন গতকাল উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ করা ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন। লৌহজং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. মাহবুব আলম বাহারের সভাপতিত্বে এবং ডেপুটি কমান্ডার মহিউদ্দিন বাবুল মুন্সির সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আবদুল হামিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ।