উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সখীপুর সৃষ্টি সংঘ মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু প্রমুখ। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|