উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুরু হয়েছে ‘কনফিডেন্স সিমেন্ট-সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট লীগ’। গতকাল শুক্রবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহম্মদ, হাফিজ জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান আলমগীর চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তিমির বরণ চৌধুরী ও ক্রিকেট লীগের আহ্বায়ক মাহাবুবুল আলম।