উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভূমিগ্রামে দশমিক ২৭৬ মিটার লাইনে ২৪ জন গ্রাহককে বিদ্যুতের সুবিধা দেওয়া হয়েছে। গত শনিবার ভূমিগ্রাম ঈদগাহ ময়দানে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রভাষক আবদুল আহাদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী এস এম হাসনাত হাসান প্রমুখ।