উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেছেন। বেলা ১১টায় উপজেলার আলোকডিহি ইউনিয়ন থেকে পীরেরহাট পর্যন্ত তিন কিলোমিটার সড়ক পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়। পরে ফতেজংপুর মহাবিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গ্রামের ৪১০টি পরিবারে বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেন। বেলা তিনটায় দগরবাড়ি থেকে ডাঙ্গারহাট পর্যন্ত তিন কিলোমিটার সড়ক, বিন্যাকুড়ি বোর্ড স্কুল থেকে দক্ষিণনগর গুচ্ছগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার এবং করঞ্জি গ্রামে থেকে পুনট্টি ইউনিয়ন পর্যন্ত রাস্তা পাকা করার কাজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী শামীম, ইউএনও মো. ফিরোজ মাহমুদ প্রমুখ।