উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এটি উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদের সাধারণ ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ প্রমুখ। মান্দারপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে কামরুজ্জামানের আর্থিক সহায়তায় এটি নির্মাণ করা হয়।