উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার পাঁচটি সড়কের ছয় কিলোমিটার পাকাকরণকাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার ওই কাজের উদ্বোধন করেন সাংসদ আহসানুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী প্রমুখ। ওই সড়কগুলো হলো কচুবাড়ি থেকে চৌধুরীপাড়া, বাঁশদাও-কালুপাড়া ইউনিয়ন পরিষদ, ময়শনের ডাঙ্গা-সাহেবগঞ্জের হাট, মুচিরহাট-বালাডাঙ্গার হাট ও মুচিরহাট থেকে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ সড়ক। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|