প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর পাকশীতে বস্তির শিশুদের জন্য গড়ে ওঠা গাইড ব্যাংক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার পৌর মেয়র আবুল কালাম আজাদ এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গাইড ব্যাংকের পাশে রেলওয়ের জায়গায় ২০১৩ সালে এলাকাবাসীর সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।