উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সিরাজগঞ্জের পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি|