উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান। ধানগড়া ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক ফরহাদ মাহমুদ, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হক, ধানগড়া এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী আমিনুল ইসলাম প্রমুখ।