প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাবুডাইং গ্রামের কোল শিশুদের মাতৃভাষায় শিশু শ্রেণি পর্যন্ত শিক্ষার জন্য নির্মিত বিদ্যালয় ভবন গতকাল উদ্বোধন করা হয়। এসআইএল ইন্টারন্যাশনাল, বাংলাদেশ পরিচালিত বিদ্যালয় ভবনটির উদ্বোধন করেন গোদাগাড়ীর ইউএনও খালিদ হোসেন। এ সময় এসআইএল ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কর্নেলিয়াস টুডু, দক্ষিণ এশিয়ার এরিয়া ডিরেক্টর কারস্টেন ভ্যান রিজেন, প্রথম আলো ট্রাস্ট বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মাধব কোল টুডু।